শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

রাজস্থলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

১২৩

॥ মোঃ আজগর আলী খাঁন,রাজস্থলী ॥

নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিংমারমা, শিমুল মেম্বার প্রমুখ।
এসময় ৩টি ইউনিয়নের সচিব,উদ্যোক্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ ও সহজ সমাধানের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সেই সাথে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।