শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা নিকি রোয়াজা

১৯১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

ত্রিপুরা সনাতনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ভবেশ্বর রোয়াজা নিকি। সোমবার (৩অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ির সদরে পাঁচ মাইল দূর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও নর্দান ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি ভবেশ্বর রোয়াজা নিকি।

পূজামন্ডপ পরিদর্শনকালে ত্রিপুরা সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সঞ্জয় ত্রিপুরা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অরুনাশীষ রোয়াজা, গোলাবাড়ি ইউনিয়নের সদস্য সমাপন ত্রিপুরা, পাঁচ মাইল দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জমেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা (মন্টু), ছাত্রলীগ নেতা রতন জ্যোতি ত্রিপুরাসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল থেকে জেলার রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।