শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

মানিকছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১৩৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানিকছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম’র সঞ্চালনায় জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, এসআই মোঃ নাজমুল হাসান, মানিকছড়ি ইংলিশ স্কুলের অধ্যক্ষ মোঃ গোলাম রসুল, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি কিশোর কিশোরী ক্লাবের বৈশাখী মজুমদার ও ঐশী মজুমদার।

বক্তারা বলেন, ছেলে সন্তানের প্রতি পরিবারের পক্ষ থেকে যতটা যত্নশীল সত্যিকার্থে কন্যা শিশুর প্রতি কিন্তু ততটা যত্নশীল না। তবে সময়ের প্রেক্ষাপটে তার পরিবর্তন ঘটেছে। পুরুষের পাশাপাশি নারীরাও আজ সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সময়ে কন্যাশিশুরা যাতে তাদের অধিকার বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তবেই জাতীয় কন্যাশিশু দিবসের সফলতা আসবে।