শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে

রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

৭৯

 ॥নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধী গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, রাঙ্গামাটির স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর দীপংকর তালুকদার ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গনে ও রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর দীপংকর তালুকদার এমপি ও বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকো রোয়াজা, নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সহ-সভাপতি শিমুল দাশ, একরামুল হক মিশু, কলিম আহম্মেদ, মোঃ সাল্লাহ উদ্দিন, হাবিবুর রহমান বাপ্পী, নুর উদ্দিন সোহাগ, মিজানুর রহমান চৌধুরী, মং চোয়াং অভিসহ সংগটনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দীপংকর তালুকদার বলেন, “চারা লাগানোই শেষ নয়, একটি চারাও যাতে নষ্ট না সেদিকে নজর রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

ই-পিসি/আর