শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির প্রতিটি পূজা মন্ডপে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার আর্থিক অনুদান

১২৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির সংসদ সদস্য এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, চিকিৎসকের পরামর্শে এক মাসের বেশি সময় ঢাকার সরকারি বাসায় বিশ্রামে ছিলেন। কিন্তু সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরাদের প্রধান ধর্মীয় উৎসবের তাগাদায় তিনি রবিবার বিকালে খাগড়াছড়ি এসে পৌঁছেছেন।

প্রতিবারের মতো এবার সশরীরে তিনি প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করতে না পারলেও বরাবরের মতোই ব্যক্তিগত অনুদান দিতে ভুলে যাননি। তিনি ঢাকা থেকে ফেরার পথে মাটিরাঙ্গা উপজেলার সবকটি পূজা মন্ডপে কমিটির দায়িত্বশীলদের হাতে অনুদানের টাকা প্রদান করেন।

এরপর তিনি খাগড়াছড়িতে নিজ বাসায় ফিরেই পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরীসহ দলের সিনিয়র নেতাদের প্রত্যেক পূজা মন্ডপে অনুদান পৌঁছে দেয়ার পরামর্শ দেন।

তারই অংশ হিসেবে গত রবিবার পানছড়ি উপজেলার সবকটি মন্দিরে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র পক্ষে প্রতিনিধিরা স্ব-স্ব মন্দিরে গিয়ে নগদ দশ হাজার টাকা করে অনুদান হস্তান্তর করেন।

সোমবার (৩ অক্টোবর) মহালছড়ি হয়ে সিন্ধুকছড়ি, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও গুইমারা উপজেলায় অনুদান প্রদান করবেন বলে জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। তিনি জানান, প্রতিনিধি দলে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া মন্দির পরিদর্শন টীমে জেলা আওয়ামী লীগ নেতা মোঃ দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য সুদর্শী চাকমা, জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগ সদস্য উমেশ চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা ও সাঃ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলা যুব মজহলা আওয়া লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা ও সাঃ সম্পাদক বিলকিছ আক্তার এবং জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি টেকো চাকমাসহ অন্যান্যরা রয়েছেন।

আগামীকাল (মঙ্গলবার)ও যথারীতি সরেজমিনে জেলার অন্যান্য পূজা মন্ডপে অনুদান প্রদান করা হবে।