শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

খাগড়াছড়ির ৫৮টি পূজা মন্ডপে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

১২৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতিবারের মতো এবারও প্রতি মন্ডপে ১০ (দশ) হাজার টাকা এবং পুরোহিতের পরিচ্ছদ বাবদ আরো ২ (দুই) হাজার টাকাসহ ১২ (বারো) হাজার টাকাসহ মোট ১০ (দশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সশরীরে প্রতিটি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে এই অনুদান প্রদান করছেন। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী জানান, করোনাসহ নানা অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও পরিষদ জেলার সনাতনী হিন্দু ও ত্রিপুরা জনগোষ্ঠির প্রধানতম ধর্মীয় উৎসব ‘শারদীয়া দুর্গাপূজা’র আনন্দকে ছড়িয়ে দিতে সামর্থ্য অনুযায়ী ৫৮টি মন্দিরে সমভাবে বরাদ্দ দিয়েছে। জেলাশহর এবং উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কোন কোন মন্দিরে চেয়ারম্যান মহোদয় ব্যক্তিগতভাবেও সহায়তা প্রদান করেছেন।