শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

পানছড়ির দুর্গম এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম বিতরণ

১০৯

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী লোগাং ইউপিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প- ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুরে সীমান্তবর্তী ১নং লোগাং ইউনিয়ন পরিষদ মাঠে ৩৬৮ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার হোম সিস্টেম বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল কুমার চাকমা চেয়ারম্যান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,রাঙ্গামাটি। পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন পাহাড়ি পাহাড়ি গ্রাম,যেখানে সহজে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সম্ভব নয়, ওইসব পাহাড়ের বাসিন্দাদের সোলারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুতের এ ঘোষণার বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করণ কর্মসূচির আওতায় বিদ্যুৎ বিহীন দুর্গম পাহাড়ের বাসিন্দাদের এ সোলার দেওয়া হচ্ছে। ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলারের সাহায্যে বাতির আলো ছাড়াও ফ্যান চালানো ও মোবাইল ফোন চার্জ ইত্যাদি সুবিধাও ভোগ করা যাবে।