শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

দীঘিনালায় নৌকা ডুবে নিহত পরিবারকে সহায়তা প্রদান

৯৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় নৌকা ডুবে নিহত পুষ্পলেকা চাকমা‘র (৫০) পরিবারকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম পুষ্পলেকা চাকমার বাড়িতে গিয়ে অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে মৃত পুষ্পলেকা চাকমার দুই ছেলের দুজনই মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাদের একমাত্র অভিভাবকতাদের মামার হাতে নগদ অর্থ সহায়তা সহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম তাদের অভিভাবক পুষ্পলেকা চাকমার ভাইয়ের হাতে নগদ ২৫ হাজার টাকাসহ খাদ্য সামগ্রী প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকার আশ্বাস দেন।