শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

মীনা দিবসে রামগড়ে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

৯৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকার ১১টায় “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু ইউছুফ, মানিকছড়ি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ওসমান গনি চৌধুরী প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, মিনা একটি প্রতিকী চরিত্র। এই চরিত্রের মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা, সাংস্কৃতিক, বিনোদন, শারীরিক ও মানসিক ভাবে বেড়ে ওঠার চিত্র ফুটে উঠে। মিনা কার্টুনে একটি পরিবারের কাহিনী গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। মিনা দিবসে বিশ্বের সব শিশুদের সম অধিকার প্রতিষ্ঠিত হোক-এই প্রত্যাশা কামনা করেন বক্তারা।

সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।