শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহত

দীঘিনালায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

১০০

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা’র আহবায়ক কমিটি গঠন উপলক্ষে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে উপজেলা শাখা’র কমিটি গঠন ও শিক্ষক সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুভাষ দত্ত চাকমা। এতে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা গণেশ চন্দ্র নাথ, মোহাম্মদ আবুল হাসেম, জুনেল চাকমা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আহব্বায়ক মোঃ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সদস্য জেসমিন ত্রিপুরা (কার্তিক) সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উদায়ন চাকমা’কে আহব্বায়ক ও গণেশ চন্দ্র নাথ’কে সদস্য সচিব করে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।