শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহত

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে

খাগড়াছড়িতে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

৯৩

॥ খাগড়াছড়িজেলা প্রতিনিধি ॥

মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নেতাকর্মীদের হতাহতের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয় সম্মুখে খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।

 


সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিধন করার মাধ্যমে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই ফ্যাসিস্ট সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় দুস্কৃতকারিদের লেলিয়ে দিয়েছে। গুম, খুন ও হত্যা করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করছে পুলিশ। এসব করে এ সরকারের শেষ রক্ষা হবে না।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রহীম খলিলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সকল উপজেলা ও পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।