শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

লামা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‘আশীষ কুমার দত্ত

৪৮

॥ মোহম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য বান্দরবানের লামা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন আশীষ কুমার দত্ত। লামা উপজেলার সদর ইউনিয়নের “মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক হিসেবে তিনি এই পদকের জন্য নির্বাচিত হন।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নির্বাচিত করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর ২১টি ক্যাটাগরী হতে ১২টি ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শ্রেষ্ঠ প্রধান শিধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশীষ কুমার দত্ত, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালেদা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন রোয়াজাপাড়া মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাসনাত ইমরুল কায়সার শাকিল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইলী বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি রাংগাঝিরি মোঃ ইউনুছ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউনুছ চৌধুরী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক আন্ধারী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ শহীদুল্লাহ ও শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন লামা উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী রতন বড়ুয়া।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, শ্রেষ্ঠ ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম এই ধরনের বিদ্যালয় ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত মঙ্গলবার প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অফিস লামা।