শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

৭০

॥ নিজস্ব প্রতিনিধি ॥

কাপ্তাই হ্রদ থেকে ইলিয়াস হোসেন কাঞ্চন (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির সদর উপজেলার বালুখালীর কাইন্দারমুখ এলাকাস্থ কাপ্তাই হ্রদ এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ইলিয়াস হোসেন কাঞ্চন বরকল উপজেলার আলী আকবরের ছেলে।

বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, কাপ্তাই হ্রদেস্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।