শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাই-চন্দ্রঘোনা ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১০৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকারের পক্ষ হতে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা করা হয়েছে।

সোমবার (১২সেপ্টেম্বর) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ও ১নং ইউপি সম্প্রীতি কমিটির আয়োজনে পৃথক, পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় নতুনবাজার এলাকায় ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডেপুটি কমান্ডার মোঃ ইস্রাফিল হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক খন্দকার মাঈনুল হক, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, ইমাম মোঃ জাহিদুল ইসলাম, পুরোহিত পিন্টু চক্রবর্তী, নতুনবাজার বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবীর হোসেন, হরিনছড়া গীর্জার সভাপতি আরদৌ লিয়ান পাংখোয়া। এর আগে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মিলনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কেপিএম প্রকৌশলী স্বপন কুমার সরকার, এসআই ফারুক, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, আ’লীগ নেতা নুর উল্লাহ ভূঁইয়া, উপজেলা আ’লীগ সভানেত্রী মানোয়ার জাহানসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।