শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

১১৩

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে দুই অসহায় ও দু:স্থ ব্যাক্তির মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরে অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন ৪ই বেঙ্গল বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ, পিএসসি।

এসময় অনুদান হাতে পেয়ে উপজেলার কবাখালি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার কমলা বেগম (২৭) বলেন, ‘আমার ছেলে সুমন মিয়া’কে (০৫) গত দুইমাস আগে কুকুর কামড়ায় এরপর থেকে সে শারীরিক কষ্ট পাচ্ছিলো। আর্থিক অভাবে কারণে তাঁকে চিকিৎসা করাতে পারছি না। এবিষয়টি জোনের নজরে আসে। জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাতে পারবো।’ অন্য আরেক উপকার ভোগী অনুদান হাতে পেয়ে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার কমল বিকাশ চাকমা (৫৬) বলেন, ‘আমি অনেক দিন থেকে জটিল রোগে আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে নিতে পাড়ছি না। জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাবো।’

দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ, পিএসসি বলেন, ‘উপকার ভোগীরা দীঘিনালা জোনের কাছে চিকিৎসা সহায়তা চেয়ে লিখিত আবেদন করেন। এরপর জোন আজ চিকিৎসা সহায়তা হিসেবে নগত অর্থ সহযোগীতা করেছে।’ এসময় তিনি আরো বলেন, ‘দীঘিনালা জোন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আজকে যে সহযোগিতা প্রদান করা হয়েছে এরকম সহযোগীতা করার জন্য দীঘিনালা জোন সব সময় প্রস্তুত রয়েছে।’