শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মানিকছড়িতে দেশের প্রথম ‘গোলকিপিং কার্ণিভাল’ অনুষ্ঠিত

১৫১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে দেশের প্রথমবারের মতো ‘গোলকিপিং কার্ণিভাল’ অনুষ্ঠিত হয়েছে। দ্যা গোলকিপার্স একাডেমি, বাংলাদেশ ও মেন্টর গোলকিপিং নেটওয়ার্ক, ইউরোপ’র যৌথ উদ্দোগে আয়োজিত দিনব্যাপি এই ‘গোলকিপিং কার্নিভাল-২০২২’ কর্মশালা রবিবার(১১ সেপ্টেম্বর) মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অঅনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে ৬০ এর অধিক ছেলে ও মেয়ে গোলকিপারগণ এই বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। উক্ত আয়োজন’র শুভ উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রক্তিম চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশন স্বীকৃত গোলকিপার প্রশিক্ষক মোঃ ইমরান হাছান ইমন ও মো.ফরিদ’র তত্ত্বাবধানে কর্মশালা সকাল ৮টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত পরিচালনা করা হয়।

এতে গোল কিপারদের আইনের উপরে ক্লাস পরিচালনা করেন বাফুফে স্বীকৃত রেফারি মোঃ ইমরান হোসেন ও মোঃ রেজাউল খান শোহেল। প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ ছিলেন ইউরোপ হতে ডিমিট্রি কালগেরাকোস ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। তিনি উক্ত প্রোগ্রামের সকল গোলকিপার’র ভিডিও এনালাইসিস করেন এবং গোলকিপারদের রিপোর্ট দেখে তাদের ফিডব্যাক দেবেন বলে জানান।

বিকেল ৫ ঘটিকায় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা’র সাঃ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ এবং একাত্তর টিভি’র প্রতিনিধি রূপায়ন তালকদার উপস্থিত ছিলেন।