শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র উদ্যোগে

মানিকছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

১৪৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা ও কলেজ শাখার উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় গুইমারা উপজেলা পরিষদে ২য় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ঝর্না ত্রিপুরাকেও সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি গিরী মৈত্রী সরকারি কলেজ মিলনায়তনে “ফাইদি বাকসা চুং যত লেখাপড়া সুরুংনি, কক বাকসা রমলায়ৈ জাতিনি সামুং তাংলাইনি” স্লোগানে এটি অনুষ্ঠিত হয়।

মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মালাচান ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মানিকছড়ি আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা ও যুগ্ম সাধারণ সম্পাদক কজিতা ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সভাপতি সুরেশ বরন ত্রিপুরা, সংগঠনের মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সভাপতি বতেন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা সহ টিএসএফ’র বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ।

সভায় সংগঠনের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কনেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনে উপজেলা শাখার অর্থ সম্পাদক প্রেম চন্দ্র ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য দেন মানিকছড়ি কলেজ শাখার সহ-সভাপতি গহিতা ত্রিপুরা।

মানিকছড়ি উপজেলা থেকে ২০২২সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মিতালী ত্রিপুরাকে ভর্তির জন্য আর্থিক সহায়তার নগদ অর্থ ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ত্রিপরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা সনদ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।