শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

রাবার বাগান কোম্পানির বিরুদ্ধে রাঙ্গামাটিতে মানববন্ধন

বান্দরবানের রাবার বাগানের নামে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়কে উচ্ছেদের পাঁয়তারা

১০৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রাবার বাগান কোম্পানির কতৃক ম্রো ও ত্রিপুরা সম্প্রদায় এর ভোগ দখলীয় ৪০০শত একর জমি বেদখলের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি সরকারি কলেজ রাস্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেনন চাকমার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, শিক্ষার্থী মৈংসিং মারমা প্রমূখ।

বক্তারা বলেন, রাবার বাগানের নামে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়কে ঐ স্থান থেকে উচ্ছেদ করার পায়তারা চলছে। নানান সময় মামলা-হামলা করে সেখানকার জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে। তারা বলেন, রাবার বাগানের লোকজন কীটনাশক ছিটিয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং যে জলজ উৎসগুলো রয়েছে সেগুলো বিপর্যয় ঘটিয়ে খুবই নেক্কারজনক কাজ করেছে। যে কারণে সেখানকার বসবাসকারীরা বিশুদ্ধ পানির সংকটে ভোগছে। তারা আশংকা করছে যে কোনো মুহুর্তে ভিটেমাটি ছাড়া হতে পারে। অতিদ্রুত এই সমস্যাগুলো সমাধান করে দোষীদের শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, সরই ইউনিয়নের রাবার বাগান কোম্পানী কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ভোগ দখলীয় ৪০০ একর জমি বেদখলের প্রতিবাদ এবং দখলকারী এসব ভূমিদস্যুদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।