শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

সাজেকে টিএসএফ’র উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

১৩৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

‘এসো মানসম্মত শিক্ষা গ্ৰহন করি, আলোকিত সমাজ গড়ে তুলি’ এ স্লোগানে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে ২০২২সালের এস এস সি ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুরেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা।

বিশেষ অতিথি ছিলেন সাজেক থানার অফিসার ইনচার্জ মো: নুরুল হক নুর, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি জৌপৈইথাং ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হরিনজয় ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাজেক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রিপিকা চাকমা ও সদস্য অনিত্য ত্রিপুরা, সাজেক জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক ববিন ত্রিপুরা, সাজেক কমিউনিটি ক্লাবের সভাপতি খুশীরাম ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং টিটু ত্রিপুরা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার শিক্ষার্থীর অভিভাবক ও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ বাঘাইছড়ি শাখার নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খী।

অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কর্ণরাম ত্রিপুরা সঞ্চালনার স্বাগত্য বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক প্রকাশ ত্রিপুরা।সভা শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
প্রেস বিজ্ঞপ্তি