শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎ স্পর্শে গৃহ বধুর করুণ মৃত্যু

৯৭

॥ মু. মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ বধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যৌথ খামার পাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গৃহবধুর নাম জুলেখা বেগম (২৫) স্বামী মোঃ বেলাল উদ্দিন। নিহত গৃহবধুর ২ সন্তানের জননী রয়েছে।

স্বামী বেলাল উদ্দিন জানান, সে প্রতিদিনের মত ভাড়ায় চালিত মটর সাইকেল নিয়ে ঘরের বাহিরে ছিল। তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কথা শুনে দ্রুত বাড়িতে এসে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নেওয়ার পর পরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান বাড়িতে টেবিল ফ্যান এর সাথে সংযোগ দেওয়ার সময় আমার স্ত্রী বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান, টেবিল ফ্যানের সাথে সংযোগ দিতে গিয়ে গৃহ বধু জুলেখা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কথা তিনি শুনেছেন।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান, বিষয়টি তিনি জানেন না এবং এবিষয়ে অভিযোগ ও করেননি।