শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র উদ্যোগে

খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা

১১১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

‘এসো মানসম্মত শিক্ষা গ্রহণ করি, আলোকিত সমাজ গড়ে তুলি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ, খাগড়াছড়ি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চম্পাঘাট শিশু সদন হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা।

অনুষ্ঠানে সংগঠনের খাগড়াছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ধনময় ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি ইউনিয়ন উপ আঞ্চলিক কমিটির সভাপতি বিপ্লব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক জগৎময় ত্রিপুরা (রনি), খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গৌরি মালা ত্রিপুরা ও চন্দনা ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক দিগন্ত প্রসাদ ত্রিপুরা, হামরনাই বন্থা’র সভাপতি দেবাশীষ রোয়াজা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়হ সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা ও চট্টগ্রাম মহানগর শাখা সভাপতি স্নেহময় ত্রিপুরা প্রমুখ।

 

এসময় বক্তারা, ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে লেখাপড়ার বিকল্প নেই উল্লেখ করে বলেন, শিক্ষা ছাড়া সমাজ, জাতি ও দেশ উন্নয়ন করা অসম্ভব। এসময় মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জনের জন্যও তাগিদ দেন বক্তারা।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক নিশি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রিয় মোহন ত্রিপুরাসহ খাগড়াছড়ি সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা।

সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।