শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির উদ্যোগে

শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজকে নিয়ে মতবিনিময় সভা

১০০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

‘এসো মানসম্মত শিক্ষা গ্রহণ করি, আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির আলোজনে শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজকে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ি সদরে দীঘিনাল রোড ৫মাইল কামিনী পাড়া শিব মন্দির প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল ত্রিপুরা (মন্টু) এবং সভাপতিত্ব করেন কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরা।

এসময় সমিতির অর্থ সম্পাদক দিপন ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র খাগড়াছড়ি সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা, স্থানীয় কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, কামিনী পাড়া শিব মন্দিরের পুরোহিত নর ভূষন ত্রিপুরা, শিব মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অজিত মোহন ত্রিপুরা প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও প্রচার সম্পাদক মলয় বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, যুবরাই আগামি দিনের ভবিষ্যত। সমাজ ও দেশের জন্য অতীতেও যুবরাই ভূমিকা রেখে আসছিল, তেমনি আগামীতেও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখনে যুবরাই।

সভা শেষে গত শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ইভেন্টে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীয়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।