শিরোনাম
কাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদান

গুইমারায় ২৭ লিটার চোলাইমদ সহ আটক ১

১০১

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে নবীর ফলের দোকানের সামনে থেকে ২৭ লিটার চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের মোঃ নুরুন্নবীর ফলের দোকানের সামনে থেকে ২৭ লিটার চোলাইমদ ও একটি বাজাজ মোটরসাইকেলসহ উথোয়াই মারমা(২৬) পিতাঃ মংশে মারমা নামের ১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃত উথোয়াই মারমা গুইমারা উপজেলার হেডম্যানপাড়া এলাকার মংশে মারমার ছেলে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ লিটার চোলাই মদ ও বাজাজ মোটরসাইকেল সহ একজনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।