শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লংগদু উপজেলা কমিটি ঘোষণা

২৩৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটির লংগদু উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক ছাত্রনেতা আব্দুর রহীমকে সভাপতি,আবু বকর ছিদ্দিক মামুনকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলা সদরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত পাকুয়াখালী হত্যাকাণ্ডের আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি শেখ আহমদ রাজু, মহা সচিব আলমগীর কবির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান, সহ সম্পাদক রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পিসিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পিসিএনপির বাঘাইছড়ি সভাপতি আবু কাইয়ুম, পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি সাকিব ফরাজি, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আসমা মল্লিক, পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাবীব আজম সহ অন্যান্যরা। আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয় ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে।