শিরোনাম
যতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির মানিকছড়ি ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণবছর পার না হতেই ৪ নার্সের বদলিতে বরকলে চিকিৎসা সেবা ব্যাহতরামগড়ে তিন দিনের মাথায় ঘন্টা বাজলো ভষ্মিভূত কলাবাড়ি উচ্চ বিদ্যালয়েখাগড়াছড়ির রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের শিক্ষা সামগ্রীমাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালাপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎবান্দরবনের থানচির নারিকেল পাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জন

দীঘিনালায় জেনারেটর এর বিদ্যুৎ স্পৃষ্ট তরুনের মৃত্যু

১০০

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে জেনারেটর এর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আল মামুন উপজেলার বেতছড়ি বাঁচামরুং এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে আরো জানা যায় গতকাল রাতে উপজেলার আদর্শনগর এলাকায় একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের কর্মী হিসেবে কাজ করছিলেন আল মামুন। সেখানে জেনারেটর থেকে আলোকসজ্জায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আল বলেন, আল মামুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।