শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নানিয়ারচরে রত্নাংকুর বন বিহারে মধু পূর্ণিমা উদযাপন

১২৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূণ্য তীর্থ স্থান রত্নাংকুর বন বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রত্নাংকুর বন বিহারের দেশনালয়ে এলাকাবাসীর আয়োজনে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডু দান, মধু দান সহ নানাবিধ দানের কার্য সম্পাদন করা হয়।

উষাকিরণ চাকমার সঞ্চালনায় আয়োজিত পূন্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপবিষ্ট ছিলেন রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও তার শিষ্য মণ্ডলী। এসময় পূজনীয় ভিক্ষু সঙ্ঘের উদ্দেশ্যে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থণা করেন পূর্ণ্যার্থীরা। দেব মনূষ্য সুখ শান্তি মঙ্গল কামনায় পূজনীয় ভিক্ষুরা সুত্রপাত করেন।

উল্লেখ্য শুভ মধু পূর্ণিমা। বৌদ্ধ বিশ্বের ইতিহাসে এটি অন্যতম এক শুভ তিথি। প্রতিবছর এই সময়ে বৌদ্ধ ভিক্ষুরা ত্রি-মাসিক বর্ষবাস যাপন করে থাকেন। বিশেষ করে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমায় মধু পূর্ণিমা উদযাপিত হয়। বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। তাই এর অপর নাম ভাদ্র পূর্ণিমা। তবে বিশ্বে এটি ‘মধু পূর্ণিমা’ নামে পরিচিত।