শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে অর্ধ গলিত নারীর মরদেহ উদ্ধার

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাগড়াছড়িতে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীরা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সম্ভবত তিন-চার দিন আগে এই নারীর মৃত্যু হয়েছে। তাই লাশটিতে পঁচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশটি কার? কোথা থেকে এলো? এ নিয়ে শহর জুড়ে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। তবে পরিচয় সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।