শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?

কাপ্তাইয়ের চিৎমরম মুসলিমপাড়া দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

৫০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়া হাজী ইউসুফ (ওয়াজু)র’ আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮জ্লুাই) সকাল ১০টায় চিৎমরম মুসলিমপাড়া সমাজ পরিচালোনা কমিটির আয়োজনে অসহায় ও দুস্থ ১১০পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০কেজি করে চাল বিতরণ করা হয়।

আহম্মদ ঈসা আল হোসাইনী, আবুধাবীর ইউ এইর অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিৎমরম মুসলিমপাড়া সমাজ পরিচালোনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুর রাজ্জাক। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজী আলী আহম্মদ, মুসলিমপাড়া সমাজ কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সহ-সভাপতি আমিনুল হক,চিৎমরম ইসলামিয়া সাঃপ্রাঃ বিদ্যালয় কমিটির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য ক্যপ্র্যু চৌধুরী, আচিংপ্রু মারমা, উক্যসাই মারমা ও ইউনিয়ন আ’লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।