শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় শোকরানা সভা

৫১

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সদর ইউনিয়নের বিছামারায় অবস্থিত জেলার একমাত্র শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদ্রাসার আলিমের এমপিও ভুক্ত হওয়ায় শোকরানা সভা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১ টায় মাদ্রাসার মিলনায়তনে প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মেম্বার আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামিলীগের সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান সওদাগর।

স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ছৈয়দ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামিলীগ নেতা আলহাজ্ব ছৈয়দ আলম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মওলানা নুরুল হাকিম,সোনাইছড়ি জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক রাজস্ব বড়ূয়া,অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মওলানা জাকারিয়া,মওলানা রফিকুল আলম,ছাত্র মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষাবান্ধব বর্তমান আওয়ামিলীগ সরকারের শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রশংসা করে বলেন, ১৯৯০ সালে স্থাপিত এ মাদ্রাসার উন্নয়ন কাজের মূল ভূমিকা পালন করেছে পার্বত্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশোসিং এমপি মহোদয়। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ ছৈয়দ হোসাইনসহ স্থানীয় অনেকের অবদানে দাখিলের পর গত কাল আলিমেরও এমপিও হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে পর্যায়ক্রমে ফাজিল ও কামিল এর এমপিও হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরবি প্রভাষক মওলানা জালাল উদ্দীন এর সঞ্চালনায় শোকরানা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন ছাত্র হাফেজ আব্দুল বাছের। এছাড়াও উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,গণ্যমান্য ব্যক্তি,ছাত্র অভিভাবকরা উপস্থিত ছিলেন। শোকরানা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী,শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে মোনাজাত করা হয়।