শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

‘দেশের দুর্যোগ ও উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের পাশে থাকেন’

৪০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, দেশের বিভিন্ন দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগনের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক তদ্রুপ বিভিন্ন উৎসব সময়েও।

শুক্রবার (৮জুলাই) সকালে খাগড়াছড়ি পৌরসভার সংলগ্ন ঈদগাঁ মাঠে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক এ কর্মসূচি আয়োজন করে।

তিনি আরো বলেন, কেউ না খেয়ে থাকবে না। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বদা জনমানুষের কথা ভাবে। পাহাড়ি-বাঙালি সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের নব-নিয়োগকৃত সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) ও প্যানেল মেয়র-১ মোঃ শাহ্ আলম, প্যানেল-২ পরিমল দেবনাথ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহেদা আকতার, কাউন্সিলর মোঃ মানিক পাটোয়ারি, মোঃ রেজাউল করিম, অতিশ চাকমা, মোঃ আব্দুল মজিদ, রিটন চাকমাসহ অন্যরা।

পরে তিনি খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাড়ে ৪হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন।