শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

বৃষ্টি না হলে উৎপাদন বাড়বে না

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে কমেছে বিদ্যুৎ উৎপাদন

৮৩

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ার কারনে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে বলে জানা গেছে। বর্তমানে হ্রদে পানির মজুদ চাহিদার চেয়েও কম থাকায় এখন বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেেন্দ্রর প্রকৌশল বিভাগ জানান, চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় কাপ্তাই লেকে পানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। ফলে পানির অভাবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০৩ মীন সী লেভেল (এমএসএল) এর উপরে। কিন্ত শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাপ্তাই লেকে পানি রয়েছে ৯৯ মীন সী লেভেললেরও কম। তাই পানি স্বল্পতায় এই কেন্দ্রের সব জেনারেটর চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাচ্ছেনা বলে জানিয়েছেন দায়িত্বরত প্রকৌশলীরা।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও বর্তমানে পূর্নবাসন কাজে ২ নং ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। পানির অভাবে ১, ৪ ও ৫ নং ইউনিট বন্ধ রয়েছে, তাই শুধুমাত্র ৩ নং ইউনিট হতে বিদ্যুৎ করা সম্ভব হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত কন্ট্রোল রুমের রেকর্ড অনুযায়ী ৩ নং ইউনিট হতে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। অথচ এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে পাঠানো হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানান, এই বছর রাঙ্গামাটিতে বৃষ্টিপাত কম হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি টানা এক সপ্তাহ কাপ্তাই সহ পার্বত্য অঞ্চলে বৃষ্টি হয় তাহলে পানি সঙ্কট কেটে যাবে এবং পুরোদমে উৎপাদনে যেতে পারবে বিদ্যুৎ কেন্দ্র।

ই-পিসি/আর