শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

শ্রান ত্রিপুরার চোখের আলো ফেরাতে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

৮৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় শ্রান ত্রিপুরা (৫)। তার একটি চোখের আলো ফেরাতে দায়িত্ব নিয়েছে দীঘিনালা জোনের দি বেবি টাইগার্স সেনাবাহিনী। একটি চোখ গৃহপালিত পশু বিক্রি করে এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছে। আরেকটি চোখের অপারেশনের তারিখ ১২ জুলাই। কিন্তু অপারেশনের জন্য ছিল অর্থাভাব। খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন।

বুধবার(২৯জুন) দুপুরে দীঘিনালা জোন সদরে শ্রান ত্রিপুরা(৫) এর বাবা মোহন ত্রিপুরার হাতে চিকিৎসার জন্য নগদ অনুদান তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুম্মন পারভেজ পিএসসি।

এসময় দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুম্মন পারভেজ পিএসসি জানান, শিশু শ্রান ত্রিপুরার পরিবার খুবই গরীব। শ্রান ত্রিপুরার দুটি চোখের মধ্যে একটি চোখ অপারেশন করালেও আরেকটি চোখের অপারেশনের জন্য ছিল অর্থাভাব। শ্রান ত্রিপুরার চোখের আলো ফিরিয়ে দিতে যাবতীয় দায়িত্ব আমরা নিয়েছি। ভবিষ্যতে এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

আর্থিক সহায়তা পেয়ে শ্রান ত্রিপুরার বাবা মোহন ত্রিপুরা বলেন, গত ২/৩ মাস আগে শ্রান ত্রিপুরা (৫)র চোখের সমস্যাটি আমাদের নজরে আসে। পরে বাড়ীর গবাদি পশু ও স্বার্নালকার বিক্রি করে এবং সকলের সহযোগিতা নিয়ে একটি চোখের চিকিৎসা করালেও আরেকটি চোখের চিকিৎসা বাকী থাকে। যা আর্থিক সংকটে কষ্ট সাধ্য হয়ে যায়। দীঘিনালা জোন আমার ছেলে একটি চোখের চিকিৎসার জন্য দায়িত্ব নিয়েছে এবং আর্থিক সহাযোগীতা করেছে। এতে আমি সেনাবাহিনীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।