শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে ভ্রাম্যমান অভিযানে আফ্রিকান মাগুর জব্দ

৯০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯জুন) বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে অভিযান পরিচালোনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। অভিযানে বাজারে বিক্রয়কালীন ৯০কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। বাংলাদেশ মৎস্য সুরক্ষা আইনে বিক্রয় দাতাকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত মাছ গুলো কাপ্তাই উপজেলার চারটি এতিমখানায় বিতরণ করা হয়। এসময় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।