শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

লামায় আগুনে পুড়ল নৃ-গোষ্ঠী তিন পরিবারের বাড়ি

৭৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

আগুনে পুড়ে ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় ঘর ছিল সেখানে পড়ে কিছু পোড়া টিন ও ছাই। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কয়েকটি আগুনে পোড়া ঝলসানো জিনিসপত্র। পোড়া ঘরের মধ্যে নির্বাক বসে আছেন ৭০ বছর বয়স্ক জুমচাষী চাবাঅং মার্মা। মধ্যরাতের আগুনে পুড়ে গেছে তাঁর সংসার। স্ত্রী ও সন্তানদের নিয়ে এই ঘরে থাকতেন তিনি। এখন কোথায় যাবেন দিশা খুঁজে পাচ্ছেন না তিনি।

বৃহস্পতিবার দুপরে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টিয়ারঝিরি মার্মা পাড়ায় গিয়ে এ চিত্র দেখা যায়। গত বুধবার দিবাগত রাতের সাড়ে ১০টায় আগুনে পুড়ে গেছে পাড়ার তিনটি পরিবারের সবকিছু। টিয়ারঝিরি উপরের মার্মা পাড়ার ১৯টি ঘরের মধ্যে তিনটি মাঁচাং ঘর পুড়ে শেষ। আগুন দেখে পাড়ার সবাই এগিয়ে এসে পানি ও বালি দিয়ে চেষ্টা করে বাকী ঘর গুলো আগুন থেকে রক্ষা করে।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল, চাবাঅং মার্মা (৭০) পিতা- মৃত ম্রাথুই অং মার্মা, মংচিং থোয়াই মার্মা (৪৫) পিতা- চাবাঅং মার্মা ও মংক্যও মার্মা (২৫) পিতা- মংচিং থোয়াই মার্মা। সকলে একই পাড়ার বাসিন্দা। প্রতিটি ঘরে এক-একটি পরিবার থাকত। সকলে কৃষিকাজ ও জুম চাষ করে জীবিকা নির্বাহ করে।

মংচিং থোয়াই মার্মা বলেন, সারাজীবন ধরে তিল তিল করে জমানো সব সঞ্চয় আর গৃহস্থালি পণ্য এক রাতের আগুনে পুড়ে গেছে। বিলাপ করতে করতে বলেন, ‘কিছুই নিয়ে বের হতে পারিনি। এক কাপড়ে ঘরের সবাই বের হয়ে এসেছি। ঘরের মধ্যে মালামাল, ফার্ণিচার, সারাবছরের জমানো ধান সহ যা ছিল সব পুড়েছে। একজীবনে জোগাড় করা জিনিসপত্র আধা ঘণ্টার মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।’

স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল মন্নান বলেন, উপরের পাড়ায ১৯টি পরিবার বাস করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, পাড়াটি অনেক দুর্গম এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবার তিনটিকে আপাতত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১০ কেজি চাউল, ডাল, তেল, মরিচ, পেয়াজ ও ২টি কম্বল দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে ফায়ার সার্ভিস যাওয়ার কোন সুযোগ নেই। গভীররাতে আগুন লাগায় কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে চুলার আগুন থেকে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ বলেন, ‘স্থানীয় মেম্বারকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা দিতে বলেছি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।’

ই-পিসি/আর