শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

তয় হেই আশ্রয় যদি সোঁজা পঁথে না হইয়া বাঁকা পঁথে হইয়া যায় পরে গরু আর চোর উভয়েরই বিপদ

৫২

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। আমাগো শেখ হাসিনা জেঠিতো ব্যাটা করোনার টুঁটি চাপিয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

অং জেঠা কহিলো, বান্দরবানের থানচির দূর্গম রেমাক্রি ইউনিয়নের ঙারেসা গ্রাম ডায়রিয়া-ম্যালেরিয়া হইয়া এইপর্যন্ত সাত জেঠা-জেঠি পরপারে গিয়াছেন। গেল এক সপ্তাহের মইধ্যে হেইখানে বহুতেই আক্রান্ত হইয়া বিছানায় কাঁতরাইতেছে। আমাগো জেলা পুরিষদ তাৎক্ষনিক মেডিকেল টিম পাঠাইয়া ১০ শর্যার হাসপাতাল বানাইয়া দ্রুত চিকিৎসা সেবা চালাইতেছে। কথা হইলো পুতিবছরই এই সময় আসিলে হেইখানে বিশিুদ্ধ পানির অভাবে ডায়রিয়া আর ম্যালেরিয়া রোগে আক্রন্ত হইয়া মারা যাইবার ঘটনা ঘটে। তয় উন্নয়ন পুতিষ্ঠানের বহুত কাজের হিসাব থাকেনা, যেইখানে বেশী দরকার হেইখানে প্রকল্পও হয় না, চিন্তায় আছি…

শান্ত জেঠা কহিলো, আলীকদমের দূর্গম পাহাড়ে অভিযান চালাইয়া আমাগো বিজিবির জোয়ানরা ১৭টি বিদেশী গরু জব্দ করিয়াছে। চোরাকারবারীর দল কুরবানকে সামনে রাখিয়া সীমান্ত এলাকা দিয়া গরু পাচার করিয়া দেশের বিভিন্ন এলাকায় পাচার করিতে যাইয়া ধরা খাইয়াছে। কথা হইলো দেশের গাঁও গ্রামেও গরুর উৎপাদন কমিয়া যাইতেছে। দেশের চাহিদা পূরনে অভাব থাকিলেতো ভিন দেশের আশ্রয় লইতেই হইবে, তয় হেই আশ্রয় যদি সোঁজা পঁথে না হইয়া বাঁকা পঁথে হইয়া যায় পরে গরু আর চোর উভয়েরই বিপদ, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো, লামা উপুজিলার আজিজ নগর ইউনিয়নের পাহাড়ের এলাকা হইতে কাশেম নামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করিয়াছে পুলিশ। এই ঘটনা কারা ঘটাইয়াছে তার খোঁজ খবর লইতে পুলিশ মাঠে কাজ করিতেছে। কথা হইলো বান্দরবানের বহু পাহাড়ে শয়তানের দল বাসা বান্ধিয়াছে ক’ দিন পর পরই খালি অঘটন ঘটাইয়া যাইতেছে। তয় আমাগো আইনসৃংখলা বাহিনীর সদস্যরা কড়া তল্লাসী চালাইলে বহু শয়তান ধরা খাইবে, চিন্তায় আছি…

দহন জেঠা কহিলো, আমাগো হোমিওপ্যাথ চিকিৎসকরা আইন বাস্তবায়ন আর নামের আগে ডাক্তার উপাধি লেখন লইয়া সরকারের প্রধানমুন্ত্রীরে স্মারকলিপি প্রদান করিয়াছেন। তাইনেরা কহিলো এই চিকিৎসা শাস্ত্র টানা দুইশত বছরের অধিক সময় লইয়া মানুষের কল্যাণে কাজ করিতেছে। কিন্তু তাঁগো আইন উপাধি কেন লেখন যাইবেনা। কথা হইলো হ¹লই ঠিক আছে তয় বহুত জায়গায়তো এখনো ভুয়া ডাক্তার ধরা খাইতেছে। যাউ¹া, সবুরেও নাকি মেওয়া ফলে, চিন্তায় আছি…

রানা জেঠা কহিলো, খাগড়াছড়ির মাইনী নদীর আশপাশ হইতে বালু তুলিয়া যত্রতত্র সরবরাহ আর বিক্রি করিতে যাইয়া টানা ক্ষতি হইয়া যাইতেছে। সময় সময় আমাগো প্রশাসন দৌড়ানি দিলেও আবারো বুলু খেকোর দল জড়ো হইতেছে। ঐ দলে অত্যাচারে প্রতিবছরই মাইনীর ক্ষতি গুণিতেছে জেঠা-জেঠিরা। কথা হইলো খালি প্রশাসনের দিকে ভরসায় থাকিলেও হইবে না, ব্যনার সাইনবোর্ড লইয়া রাস্তায়ও নামিতে হইবে, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো, বন আর বন্যপ্রাণী রক্ষা করিতে আমগো বন সংরক্ষক মাহমুদুল জেঠা জনগনের নিকট আহ্বান জানাইয়াছেন। গেল বুধবার তাইনে কাপ্তাই উপুজিলায় বন বিভাগের উদ্যুগ্যে কর্মশালায় এই আহ্বান করিয়াছেন। কথা হইলো আগে বন বিভাগের উচ্চু কর্তাগোরে বেশী বেশী সচেতন হইতে হইবে। তয় বন বিভাগ থাকিবে কিন্তু তাইনেগোর ব্যবসার অপশন বন্ধ রাখিলেই বন-বন্যপ্রাণী রক্ষা হইবে আরো বেশী, চিন্তায় আছি…

শেখ জেটা কহিলো, রোহিঙ্গ্যা মতিউর রহমানের আগাগোড়া মিয়ানমারে হইলেও তাইনে নাকি নিজেরে দাবি করিয়াছেন মুক্তিযোদ্ধা। এই দাবি লইয়া লামার ফাঁসিয়াখলীর ইউনিয়নের জেঠা-জেঠিরা ফোতানার মতন ফুলিতেছে। সম্পদ অর্থে বিত্তবান হওনের কারনে চোরাই ভুয়া পথে আমাগো দেশের ভোটার কার্ড লগে হ¹ল কাগজপত্র সলিট বানাইয়া নাকি এই ভুয়া দাবি করিয়াছে। কথা হইলো বইসতে দিলে হুইয়া পড়ে অবস্থা। আমাগো দেশের মানুষ দয়া দেখাইতে যাইয়া শেষ মেষ মনে হইতেছে রোহিঙ্গ্যাগোর অত্যাচারে বহুতরে নিজেগোর হ¹ল ছাড়িয়া দিয়া গঁয়া কাঁশি পলাইতে হইবে, চিন্তায় আছি…

আথিক জেঠা কহিলো, রাঙ্গামাটি শহরের রাস্তাঘাট অলিগলিতে খালি ময়লা আর ময়লা। বাতাসের লগে ধূলাও উড়িতেছে। শহরের প্রত্যেকটিই গুরুত্বপূর্ন স্থানের চিত্র একই। নগর জেঠা-জেঠিরা পুরসভারে টেক্স না দেওনের কথা ভাবিতেছে। জনগনের নেতারা নাগরিকগোরে হ¹ল দিকে সুবিধার ব্যবস্থা করনের বর্তা দিলেও ঘাট পার হওনের পরে আর পাত্তাই নাই, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু কহিলো ক্ষেমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবিত্তি চালাইয়া শহর নগর অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া ছেঁচড়াইতেছে। বহুতে ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে, আবার নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৯জুন, ২০২২ খ্রিঃ