শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লামা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু

২৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। ১ হাজার ২০০ লিটার ধারণ ক্ষমতার সিলিন্ডার দিয়ে এখন সহজেই রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

শনিবার (১৯ জুন) থেকে করোনা ইউনিটসহ সব ওয়ার্ডের রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন মাজেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোবিন সহ প্রমূখ।

জানা যায়, এতোদিন হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছিল রোগীদের চিকিৎসা। তীব্র শ্বাসকষ্টের রোগীদের ঝুঁকি না নিয়ে অধিকাংশ রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হতো। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত খরচের পাশাপাশি পোহাতে হয় দুর্ভোগ।

অক্সিজেন সরবরাহের ঘাটতি মেটাতে এবছরের মার্চ মাস থেকে দাতা সংস্থা জাইকার অর্থায়নে লামা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপনের কাজ শুরু হয়। রোববার থেকে রোগীদের জন্য অক্সিজেন প্ল্যান্ট চালু হলেও প্রকল্পটি পার্বত্য মন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে।