শিরোনাম
পানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাস

মহালছড়িতে সাংগ্রাই উদযাপন উপলক্ষে “রিলং পোঃয়ে” উৎসব

১২৮

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া গ্রামে বাংলা নববর্ষ বরণ অর্থাৎ মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে মিলেনিয়াম স্পোটিং ক্লাব এর উদ্যেগে “রিলং পোঃয়ে” (জলকেলী) উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে উৎসবটি অনুষ্ঠিত হয়।

এ সময় মিলেনিয়াম ক্লাব এর সভাপতি মনশা মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, ইউপি সদস্য উষাপ্রু মারমা, সারা কার্বারী, জনসংহতি সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

জলকেলী অনুষ্ঠান শেষে সাংগ্রাই উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ ছাড়াও সন্ধ্যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।