শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি

পার্বত্য চট্টগ্রামে শুধু বাঙালি নয়,পাহাড়িরাও সন্ত্রাসীদের হাতে জিম্মি

৭১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে শুধু বাঙালি নয় পাহাড়িরাও জিম্মি। প্রতিনিয়ত তাদের চাঁদাবাজি ও হত্যাকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়েই যাচ্ছে। নিজেদের আধিপত্য ও রাজত্ব কায়েম করতে মরিয়া। পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করতে গভীর ষড়যন্ত্র করছে। শনিবার (২৯আগস্ট)সকালে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য “দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রাঙ্গামাটি জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
পরে সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি শাব্বির আহমেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান ও মাওলানা আবু বকর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা কমিটি ঘোষণা করেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি আবু তাহের, নাছিরুল আলম, মোঃ আবুল কালাম, মহাসচিব মোঃ আলমগীর কবির প্রমুখ।