শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

খাগড়াছড়ির মানিকছড়িতে নিখোঁজ ব্যবসায়ী উদ্ধারে আল্টিমেটাম

১০০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে নিখোঁজ হওয়া মোঃ আবদুল কাদের (৪৫) প্রকাশ মইগ্যা কাদের’কে উদ্ধার করতে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। অন্যথায় আগামীকাল বিকেল ৩টায় উপজেলা সদরের খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের আমতল চত্বরে মানববন্ধনের ঘোষণা দিয়েছে পিসিএনপি মানিকছড়ি উপজেলা সমন্বয়ক মোঃ সাহাব উদ্দিন। অন্যদিকে ব্যবসায়ী নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। যার ফলে পরিবারের মাঝে আতংক বিরাজ করছে!

মানিকছড়ি উপজেলার বাঙ্গালী ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের অপহরনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের উপজেলা সমন্বয়ক মোঃ সাহাব উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩৬ ঘন্টার মধ্যে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা না হলে নির্যাতিত ও ক্ষিপ্ত সাধারণ মানুষের সমন্বয়ে মানববন্ধন, হরতাল ও অবরোধের মত যে কোনো আন্দোলনের সৃষ্টি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

নিখোঁজের বিষয়টি দীর্ঘায়িত ও ঘটনাস্থলে পাওয়া আলামত দেখে এটিকে অপহরণ বলে সন্দেহ করছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোকতাদীর হোসেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ শাহনূর আলম জানান, খাড়িছড়া এলাকা থেকে মোঃ আবদুল কাদের গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। তার সন্ধানে গভিরভাবে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার আগ মুহুর্তে মুটোফোনে কথা হয় তার স্ত্রী কহিনুর বেগম’র সাথে। পরে রাতে আর তিনি বাড়ি ফেরেননি! রাত পেরিয়ে ভোর ৩টার দিকে দেবর ইউছুফকে (কাদেরের ছোট ভাই) মুটোফোনে তার ভাই রাতে বাড়িতে না ফেরার বিষয়টি অবগত করেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীরা খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তার ব্যবহৃত মোটরসাইকেল, জুতা, কস্টেপ ও দড়ি দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরিবারের সদস্যরা এটি তার গাড়ি ও ব্যবহৃত জুতো দেখে এ গুলো আব্দুল কাদের’র বলে নিশ্চিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।