শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

৪৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

“সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে বান্দরবান সিভিল সার্জন সভা কক্ষে নীহার রঞ্জন নন্দী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগ আয়োজনে বান্দরবান সদর হাসপাতাল হতে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয়ের এসে সমাপ্তি ঘটে। পরে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এম ও ডি আর এস ডা.মুহাম্মদ আলমগীর সঞ্চালনায় কৃষি অধিদপ্তরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এম এম শাহ নেওয়াজ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু, সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ জিয়াউল হায়দারসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী ও গণমাণ্যব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বান্দরবান স্বাস্থ্য বিভাগকে জেলা পরিষদ পক্ষ হতে দীর্ঘদিন ধরে সকল কার্যক্রমের সহযোগীতা হাত বাড়িয়েছে। যাতে কোন রকমে দুর্ভোগে ও সমস্যাসম্মুখীন পড়তে না হয়।

তিনি আরো বলেন, ডাক্তার মানে একজন ভগবান। একজন রোগী কোন কিছু হওয়ার উপর নির্ভর করে একজন চিকিৎসকের উপর। তাই স্বাস্থ্য সেবায় খাত থেকে যাতে পার্বত্য এলাকায় সাধারণ জনগণরা সঠিকভাবে উন্নত চিকিৎসাগুলো পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশপাশি সুশৃঙখলভাবে স্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান।