শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী দিয়েছে বান্দরবান জেলা জোন

৪৮

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করেছে বান্দরবান সেনা জোন। মঙ্গলবার (৫ এপ্রিল ) সকালে বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সঞ্চালনায়

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

এসময় বান্দরবান সেনা জোনের অর্থায়নের সদর উপজেলার ৬টি এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে একমাসের জন্য প্রয়োজনীয ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল, খেসারি ডাল ও পিয়াজসহ সর্বমোট ৭টি উপকরণ ও ৬টি এতিমখানার প্রতিনিধি মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন বান্দরবান সেনা জোন।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, পবিত্র রমজান মাসের উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য রমজান মাস ব্যাপী প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও সেনা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতা করার আশ্বাস দেন।

বিতরণী অনুষ্ঠানে সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি সহ মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি উপস্থিত ছিলেন।