শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

৯৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও হত-দরিদ্র ২০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে মানিকছড়ি উপজেলার সদর গুচ্ছগ্রাম অবস্থিত দারুল ইহসান মাদ্রাসা মাঠে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দিন।

ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, তেল ২ লিটার, ছোলা ২ কেজি, ডাল ১ কেজি, মুড়ি ১কেজি ও খেজুর ১ কেজি প্রদান করা হয়।

এ সময় সংগঠনটির অনন্যান নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন