শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

লামায় মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

৪৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় মাতামুহুরী নদীতে সুমন কর্মকার নামে একজনের লাশ ভেসে আসলে উদ্ধার করে পুলিশ ও জনতা। সে লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকার ও ঝুনু কর্মকার এর ছেলে। পেশায় একজন টমটম চালক। বুধবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুচর পাড়া ও লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি স্থান মাতামুহুরী নদী দিয়ে ভেসে আসার সময় লাশটি দেখে উদ্ধার করে পুলিশ ও জনতা।

নিহতের মা ঝুনু কর্মকার বলেন, সোমবার (০৪ এপ্রিল) রাত ১০টায় আমার ছেলে বলে, সে তার বন্ধুর বাড়িতে যাবে এবং রাতে আসবেনা। তারপর থেকে আর দেখা হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমার এক ছেলে এক মেয়ে। সে আমার সংসারের একমাত্র উপার্জনকারী ছিল।

লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মমতাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসি বিষয়টি দুঃখজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক মফিজুল রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি তদন্তে সিআইডির একটি টিম আসছে।