শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

সরকার বিরোধী ষড়যন্ত্র করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না

৩৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বিএনপি-জামা’ত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য অপতৎপরতার বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। রবিবার (১৩ মার্চ ) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য নুরুল্লাহ হিরো, আফতাব উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার, টিকো চাকমাসহ জেলা উপজেলার সিনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের কালো দানব বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখতে বার বার নীল নকশার জাল বুনেছে। বিএনপির সময়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা মারধরসহ এলাকা ছাড়া করার কথা তুলে ধরে বর্তমানে ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতা করছে অভিযোগ তুলে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে বিনা উস্কানীতে হামলার চেষ্টার অভিযোগ করেন নেতাকর্মীরা।

এ সময় বিগত কয়েক দিন আগে কর্মসূচীর নামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওয়াদুদ ভূঁইয়া কটাক্ষ করাসহ খারাপ মন্তব্য করার অভিযোগ করেন। একই সাথে উন্নয়ন বাঁধাগ্রস্থ করার অপচেষ্টার পাশাপাশি সরকার বিরোধী ষড়যন্ত্র করলে বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না বলে সমাবেশে বক্তারা।

এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামনে যুবলীগসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে মিলিত। একই সময় বাস, পিকআপসহ বিভিন্ন পরিবহনে করে বিএনপির কর্মসূচীতে যোগ দিতে আসা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা আসার পথে আওয়ামীলীগের নেতাকর্মীদের ছবি তোলে এবং ইট ছুড়ারও অভিযোগ করে যুবলীগ। এ ঘটনায় অফিসের সামনে থাকা নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয় বলে দলীয় সূত্র জানায়।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন বলেন, গাড়ীতে থাকা যুবদল নেতাকর্মীরা বিনা উস্কানীতে যুবলীগ নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা করায় এটি পাল্টা জবাব দেওয়া হয়েছে মাত্র।