শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বাঘাইছড়িতে শামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যুবতির মৃত্যু

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে রুপশী চাকমা (২৭) নামে এক যুবতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৪ মার্চ) দুপুর ৩টায় বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওর্য়াডের পদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সংঙ্গীসহ কাচালং নদীর পাড়ে শামুক সংগ্রহ করে ফেরার পথে পা পিছলে নদীতে পড়লে পরে ডুবে যায়। এসময় স্ঙ্গীদের আত্মচিৎকারে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধার কাজে অংশ নেয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করে বলেন, নদীতে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে বড় বড় খাঁদের সৃষ্টি হয়েছে। যার কারনে রুপশী চাকমা’র মৃত্যু হয় বলে তাদের দাবি।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। তিনি বলেন, রুপশী চাকমার বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় পরিবারের পক্ষে কোন আপত্তি না থাকায় মৃতদেহ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।