শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বরকলে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা

৬৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে উপজেলায় মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠনে মাদকদ্রব্য ব্যবহারে সচেতনতা গড়ে তুলতে হবে। তার কারণ হলো মাদক দ্রব্য ব্যবহারের কারণে দৃষ্টি শক্তি, স্মরণশক্তি ও শারীরিক ক্ষতি হয়। তবে বরকলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সন্ত্রাস ও মাদক দ্রব্য ব্যবহার থাকলেও জঙ্গিবাদের তৎপরতা নেই বলা যায়। আর সুখী,সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে মাদক কে না বলুন এ আহ্বান রাখেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,মাদক,সন্ত্রাসমুক্ত রাখতে যুবদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বক্তারা বলেন,আগামী প্রজন্মকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে হলে সকলকে সচেতন করতে হবে। শুধু তাই নয় বর্তমান সময়ে যুব সমাজে মোবাইল ব্যবহার,বিভিন্ন ক্ষতিকারক নেশাদ্রব্য সেবন এসব মাদকের চেয়েও ভয়ানক হয়ে উঠছে। সুতরাং ভবিষ্যতের কথা ভেবে বর্তমান প্রজন্মকে সচেতন করা দরকার বলে মনে করেন বক্তারা।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা প্রিয় রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,যুব সংগঠনের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।