শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

চট্টগ্রামের হোটেলে যুবলীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

৩৭

॥ মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর এক ওয়ার্ড যুবলীগের সভাপতি পরকীয়ার জেরে চট্টগ্রামের একটি হোটেলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে চট্টগ্রামের চকবাজারস্থ ফোর স্টার আবাসিক হোটেলের কক্ষে তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জেসমিন আক্তার ।

আত্মহত্যাকারী মোস্তাক আহমদ (৩৫) উপজেলার বাইশারী ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে।

আত্মহত্যাকারীর স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন। ওমান প্রবাসী জেঠাতো ভাই ছাবের আহমদ এর স্ত্রী জাইতুন নাহার প্রকাশ জন্নাতের সাথে তাদের বিয়ের আগ থেকে তার স্বামীর সর্ম্পক ছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, তার শ্বশুরকে অপারেশন করতে ক’দিন ধরে তারা চট্টগ্রামের চকবাজারের ফোর স্টার হোটেলে অবস্থান করছিলেন। বুধবার (৯মার্চ) সকালে তার স্বামী (মুস্তাক) অসুস্থতা বোধ করার কথা বলে সে বিছানায় শুয়ে পড়েন। আর আমাকে নাস্তা আনতে নিচের রেষ্টুরেন্টে পাঠান। সে ফিরে এসে দেখে তার স্বামী হোটেল কক্ষ বন্ধ। অনেক ডাকাডাকির পর হোটেল ম্যানেজার সহ দরজা খুলতে না পেরে পুলিশের হেল্প লাইন ৯৯৯ এ কল করে চকবাজার থানা পুলিশের সহায়তায় দরজা ভেঙ্গে দেখে তার স্বামী মুস্তাক আহমদ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ টানটু সাহা বলেন, বিষয়টি তিনি শুনেছেন তবে ঘটনাস্থল চট্টগ্রাম। লাশ বাইশারী পৌঁছলে বিস্তারিত জানাতে পারবেন।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন যুবলীগ সভাপতি একরামুল হক রাজু বলেন, আত্মহত্যাকারী বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াড যুবলীগের সভাপতি। সে কী কারনে আত্মহত্যা করেছে তিনি বিস্তারিত জানেন না।