শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

৩৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও ডব্লিউজিইটিইএস প্রল্পের যৌথ উদ্যোগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, থানা পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, জয়িতা আমেনা আক্তার ও উপজেলা এ্যাডুকেশন ফ্যাসিলিটেটর চাইহ্লাপ্রু মারমাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন, জয়িতা আমেনা একজন সফল নারী। তিনি বিভীষিকাময় জীবন থেকে শিক্ষা পেয়ে সংগ্রামী বাস্তব জীবনকে অতিক্রম করেছেন এবং সফলও হয়েছেন। তার স্বামীর সংসারের নানা নির্যাতন-নিপিড়ন শইতে না পেরে এক পর্যায়ে স্বামীর সংসারও ত্যাগ করে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্ত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছেন। তিনি আরো বলেন, সমাজ ও পরিবার আজও কন্যা শিশু বা কিশোরীকে অবহেলার দৃষ্টিতে দেখছেন কিন্তু না, সেটি দেখার সুযোগ নেই। কেননা সমাজের সর্বস্থরে বর্তমানে নারীরা এগিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছেন। তাই এমন দৃষ্টিভঙ্গী থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। তবেই জয়িতা আমেনা আক্তারের মতো উদ্যোক্তা হওয়া সম্ভব হবে।

আলোচনা সভা শেষে জয়িতা আমেনা আক্তার’র গল্প শুনে ও তার উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তাবায়ন করতে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তুলেদেন তার হতে।