শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে চর্তুথ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’র (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ (আউট অব স্কুল চিলড্রেন) কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো খাগড়াছড়ি জেলার শাখার সহকারী পরিচালক মোঃ আবু নাজের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জবরুত খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম ও প্রোগ্রেসিভ খাগড়াছড়ি জেলা শাখার প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ চাকমা, মনিটরিং কর্মকর্তা বিপশ্রী চাকমা, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (প্রোগ্রেসিভ) মধু রঞ্জন তঞ্চঙ্গা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ক্যজ মারমা, প্রধান শিক্ষক সাইমন ত্রিপুরা, উপজেলা এ্যাডুকেশন ফ্যাসিলিটেটর চাইহ্লাপ্রু মারমাসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় খাগড়াছড়ি জেলার শাখার সহকারী পরিচালক মোঃ আবু নাজের ঝড়ে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে তাদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এ কাজকে সফল করতে উপস্থিত সকলে কাছে সহযোগিতা কামনা করেন।