শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

খাগড়াছড়িতে যুবলীগ নেতা মংরে মারমার মৃত্যুতে বিভিন্নমহলে শোক

৩২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম মংরে মারমা (৪৫)। তিনি আজ সোমবার (৭মার্চ) দুপুর ২.৪৫মিনিট সময় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার, গ্রামে ও সংগঠন পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর অকাল মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগ পরিবারের অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।